মুন্সিগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ আটক ১
মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতু সংলগ্ন এবিসি ফুড ভিলেজের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ঝিটকা এলাকার ফজলুল হক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০) কে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
22
মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতু সংলগ্ন এবিসি ফুড ভিলেজের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ঝিটকা এলাকার ফজলুল হক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০) কে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।


