মুন্সিগঞ্জে সবচেয়ে ভোটার বেশি সদরে, জেলায় নতুন ভোটার ৯১ হাজারের বেশি
626

মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার নির্বাচনী ইতিহাসে ভোটার সংখ্যায় রেকর্ড বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের চূড়ান্ত তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৯১ হাজার ৭২৪ জন ভোটার।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার ৩টি সংসদীয় আসনে এখন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৪৭৭ জন। বিপুল সংখ্যক এই নতুন ভোটারের অন্তর্ভুক্তি আসন্ন নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন এই চূড়ান্ত পরিসংখ্যানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদীয় আসন ও উপজেলা ভিত্তিক নির্বাচনী পরিসংখ্যান (২০২৫)

জেলা নির্বাচন অফিসার কর্তৃক নিশ্চিতকৃত চূড়ান্ত আসনভিত্তিক পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:

সংসদীয় আসন উপজেলার নাম ইউনিয়ন ভোটকেন্দ্র পুরুষ ভোটার নারী ভোটার হিজড়া মোট ভোটার
মুন্সিগঞ্জ-১ শ্রীনগর ১৪টি ৮০টি ১,৩৯,০৬০ ১,৩১,৯৭৫ ০১ ২,৭১,০৩৬
সিরাজদিখান ১৪টি ৯০টি ১,৪১,৬৫৬ ১,৩২,৮২৬ ০০ ২,৭৪,৪৮২
মুন্সিগঞ্জ-২ লৌহজং ১০টি ৫৫টি ৯০,৩৯৫ ৮৬,৩৪৩ ০০ ১,৭৬,৭৩৮
টংগিবাড়ী ১৩টি ৭৫টি ১,০৪,৩২৫ ৯৭,৪২৯ ০০ ২,০১,৭৫৪
মুন্সিগঞ্জ-৩ মুন্সিগঞ্জ সদর ০৯টি* ১১৭টি ১,৮৪,০৮২ ১,৭১,৩৬৮ ০২ ৩,৫৫,৪৫২
গজারিয়া ০৮টি ৫২টি ৭৮,৯৯৪ ৭৫,০২১ ০০ ১,৫৪,০১৫
সর্বমোট ৬ উপজেলা ৬৮টি ৫২৮টি ৭,৩৮,৫১২ ৬,৯৪,৯৬২ ০৩ ১৪,৩৩,৪৭৭
*সদর উপজেলায় ৯টি ইউনিয়ন ছাড়াও ২টি পৌরসভা অন্তর্ভুক্ত রয়েছে।

আসনভিত্তিক ভোটার বৃদ্ধির তুলনামূলক চিত্র (২০২৪ বনাম ২০২৫)

২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় আসনভিত্তিক বৃদ্ধির চিত্র নিচে দেওয়া হলো:

সংসদীয় আসন ২০২৪ সালের ভোটার ২০২৫ সালের ভোটার নতুন ভোটার বেড়েছে
মুন্সিগঞ্জ-১ ৫,০৮,৯৮৬ ৫,৪৫,৫১৮ ৩৬,৫৩২ জন
মুন্সিগঞ্জ-২ ৩,৫২,৫১৬ ৩,৭৮,৪৯২ ২৫,৯৭৬ জন
মুন্সিগঞ্জ-৩ ৪,৮০,২৫১ ৫,০৯,৪৬৭ ২৯,২১৬ জন
সর্বমোট ১৩,৪১,৭৫৩ ১৪,৩৩,৪৭৭ ৯১,৭২৪ জন

উপজেলাভিত্তিক ভোটার বৃদ্ধির বিস্তারিত পরিসংখ্যান

গত এক বছরে কোন উপজেলায় কতজন ভোটার বেড়েছে তার বিস্তারিত তালিকা:

উপজেলার নাম ২০২৪ সালের ভোটার ২০২৫ সালের ভোটার নিট বৃদ্ধি
মুন্সিগঞ্জ সদর ৩,৩৫,২৬১ ৩,৫৫,৪৫২ ২০,১৯১ জন
সিরাজদিখান ২,৫৫,২০২ ২,৭৪,৪৮২ ১৯,২৮০ জন
শ্রীনগর ২,৫৩,৭৮৪ ২,৭১,০৩৬ ১৭,২৫২ জন
টংগিবাড়ী ১,৮৮,০৯১ ২,০১,৭৫৪ ১৩,৬৬৩ জন
লৌহজং ১,৬৪,৪২৫ ১,৭৬,৭৩৮ ১২,৩১৩ জন
গজারিয়া ১,৪৪,৯৯০ ১,৫৪,০১৫ ৯,০২৫ জন

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভোটার সংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জেলায় মোট ৫২৮টি ভোটকেন্দ্র এবং ৩,৫০০-এর অধিক ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ওই দিন থেকেই প্রচারণা শুরু হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি দেশজুড়ে সংবিধান সংস্কারের ওপর একটি বিশেষ গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মুন্সিগঞ্জের ভোটাররা সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি গণভোটের জন্যও নির্ধারিত পৃথক ব্যালটে তাদের মতামত প্রদান করবেন। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ