১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩৪
মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের শীকার
খবরটি শেয়ার করুন:
88

মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার আঃ রহমান বেপারীর ছেলে আক্তার (৬৫) নামের এক বৃদ্ধ মাঝে মধ্যে ৬ বছরের শিশুটিকে চকলেট ও চিপস কিনে দিত। এতে শিশুটির সাথে তার সখ্যতা গড়ে উঠে।

বুধবার দুপুরে শিশুটির বাবা-মা ডাক্তার দেখানোর জন্য গেলে বৃদ্ধ আক্তার ফাঁকা বাড়িতে এসে রান্না ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এমন সময় পাশের বাড়ির এক কিশোরী এসে ঘটনা দেখে ফেললে আক্তার ওই কিশোরীকে কিছু প্রকাশ না করার জন্য শাসিয়ে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।