৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:২৬
মুন্সিগঞ্জে রেল লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেছে যুবকের
খবরটি শেয়ার করুন:
237

মুন্সিগঞ্জ, ১৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আল-আমিন (৩৫)।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন কুড়িগ্রামের পাঁচগাছি উপজেলার গাড়ীমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন লাইন পারাপার হওয়ার সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।