মুন্সিগঞ্জে যাত্রীবাহী ট্রলার ও বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ, নিহত ১, নিখোঁজ ১
ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবাহী বাল্কহেডের সাথে সংর্ঘষে অজ্ঞাত (৪০) এক পুরুষ নিহত ও শাহিনা বেগম (৩৮) নামের এক নারী নিখোজ রয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে মুন্সিগঞ্জের সীমানাবর্তি নারায়নগঞ্জের শম্ভুপুরা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
সংর্ঘষের পরে যাত্রীবাহী ট্রলারটি ধলেশ্বরী নদীতে তলিয়ে যায়। এসময় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হলে নিখোজ রয়েছে শাহিনা। এ ঘটনায় অন্তত আরো ৭ যাত্রী আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, ট্রলারটি সোনারগাও থানার চরকিশোরগঞ্জের বালুরঘাট থেকে যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পাড়ী দেয়ার সময় একটি বালুবাহী বাল্কহেডের সাথে সংর্ঘষ হলে ট্রলারটি পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা ছুটে গিয়ে নিহত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে নিখোজ শাহিনার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আহতদের নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাগাছিয়া নৌ-ফাঁড়ির এএসআই মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত বাল্কহেডটি আটকের চেষ্টাও অব্যাহত রয়েছে।







