মুন্সিগঞ্জে যমুনা ব্যাংকের কমলাঘাট উপশাখার উদ্বোধন
মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের রিকাবী বাজারে বিনোদপুর শাখার অধীনে যমুনা ব্যাংক লিমিটেড-এর কমলাঘাট উপশাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের বিভিন্ন শাখার প্রধাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।
155
মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের রিকাবী বাজারে বিনোদপুর শাখার অধীনে যমুনা ব্যাংক লিমিটেড-এর কমলাঘাট উপশাখার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের বিভিন্ন শাখার প্রধাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।




