মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১০ জেলেকে জরিমানা
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসাবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা, গাওদিয়া, বেজগাঁও ও সিডার চর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় ১০ জেলেকে জরিমানা, ৩০-৩৫ কেজি মা ইলিশ মাছ ও প্রায় ৮লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামসহ বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যরা।
210
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসাবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা, গাওদিয়া, বেজগাঁও ও সিডার চর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে।
এসময় ১০ জেলেকে জরিমানা, ৩০-৩৫ কেজি মা ইলিশ মাছ ও প্রায় ৮লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামসহ বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যরা।


