‘মুন্সিগঞ্জে মানবপাচারের প্রবণতা কম, তবে ঝুকি আছে’
182

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘মুন্সিগঞ্জে মানবপাচারের স্বীকারের ঘটনা খুব কম, তবে এখানে বিদেশ যাত্রার প্রবণতা বেশি থাকায় ঝুকি আছে। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।’- অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ আয়োজিত ‘পঞ্চসার ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি’র সাথে মতবিনিময় সভা শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চসার ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে ওকাপের কার্যক্রম ও মানবপাচার প্রতিরোধ কমিটির প্রেক্ষাপট তুলে ধরেন ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং।

মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, ‘মুন্সিগঞ্জে বিদেশগামী ও বিদেশ ফেরতদের জন্য সরকারি ও বেসরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। মানবপাচার আইন ও এর ভয়াবহতা সম্পর্কে সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।’

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব রেজাউল করিম, ইউপি সদস্যবৃন্দ, পরিবার কল্যান সহকারি, স্বাস্থ্য পরিদর্শক, কৃষি উপ-সহকারি কর্মকর্তা, আনসার ভিডিপি ইউনিয়ন লিডার, পঞ্চসার ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি’র সদস্য সাংবাদিক শিহাব আহমেদ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, ইমাম, তথ্য উদ্যোক্তা, নিকাহ রেজিষ্টার (কাজী), এনজিও প্রতিনিধি, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ