৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৪০
মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পথচারীসহ আহত ৮
খবরটি শেয়ার করুন:
177

মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নে পূর্বরাখি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জনসহ আহত হয়েছেন এক পথচারী

আজ বুধবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা হয়। পরে সেখানে সংঘর্ষে জড়ান তারা।

এদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনায় মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২) ও জুয়েল (৪২) নামে দুইজন ও হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি (৫৩) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, বিকালে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মিছিল থেকে ফুটবল সমর্থকদের উপর হামলা করা হয়। পরে সেখানে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা