মুন্সিগঞ্জে অটো ভাড়া নিয়ে তর্কের জেরে মারধরে প্রাণ গেল বৃদ্ধের, চালক আটক
42

মুন্সিগঞ্জ, ২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশার ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আবু কালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক জামাল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। জামাল হোসেন উপজেলার লস্করপুর এলাকার আব্দুল বারেকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, আবু কালাম তাঁর স্ত্রী সূর্যবান ও দুই সন্তানকে নিয়ে হাসাড়া বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে নিজ বাড়ি পশ্চিম হাসাড়া দক্ষিণপাড়ায় যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় ওঠার সময় ওই চালকের সঙ্গে ভাড়া নিয়ে তাঁর তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই চালক আবু কালামকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে অন্য একটি অটোরিকশায় করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু কালাম উপজেলার হাসাড়া এলাকার বাসিন্দা। তিনি শুকুর শেখ ও রওশন আরা বেগমের পুত্র।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশাচালক জামাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ