২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:১৮
মুন্সিগঞ্জে বিএনপি নেতা রতনের পক্ষে ভূমিকম্প সচেতনতা প্রচারণা, খালেদা জিয়ার জন্য দোয়া
খবরটি শেয়ার করুন:
198

মুন্সিগঞ্জ, ৩০ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে আজ রোববার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে ভূমিকম্প সচেতনতা প্রচারণা, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সামসুল হক সরকার, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. ফারুক মিজি এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাকিল আহম্মেদ।

পাশাপাশি উপস্থিত ছিলে, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মুহাম্মদ রুইয়াম, আধারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরে আলম সাগর, মোল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ আখন, মহাকালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কাজী রাতুল এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল রিহাম তারিফসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ভূমিকম্পকালে করণীয় এবং নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ ও প্রদর্শনী পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মুহাম্মদ রুইয়াম।

এ কর্মসূচির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন, স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাকিল আহম্মেদ, যার নেতৃত্বে পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়।