মুন্সিগঞ্জে বিএনপির বিজয় দিবসের অনুষ্ঠানে অাওয়ামীলীগের অতর্কিত হামলা
১৭৩

মুন্সিগঞ্জের পঞ্চসারে বিএনপির বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটছে।

আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে মুক্তারপুরের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন জানান, উপজেলা বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন চলছিল। সংগীত চলাকালীন আওয়ামী লীগের কর্মীরা প্রায় ৫০টি মোটরসাইকেল ও প্রাইভেটকার করে এসে অনুষ্ঠানে হামলা চালান। বেশ কয়েকজন ফাঁকা গুলিও করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘হামলা হয়েছে শুনেছি, আহতও হয়েছে। গুলির ঘটনা ঘটেছে কি না তা জানা নেই।’ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলায় মারাত্মক আহত সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি সিরাজ ঢালীকে (৪৫) ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া বাকিদের সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ