মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি বেগমবাজার এলাকা থেকে রহিমা বেগম (১৪) নামের এক স্কুলছাত্রী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৭ দিন আগে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে থেকে সে আর ফিরে আসেনি। নিখোঁজ রহিমা বেগমের পিতা রফিকুল ইসলাম ও মাতা শাহানা বেগমের বাড়ি গাইবান্ধা জেলায়। বর্তমানে তারা সিরাজদিখান উপজেলার খাসকান্দি বেগমবাজার এলাকায় ভাড়া থাকেন। রহিমার বয়স ১৪ থেকে ১৫ বছর। পরিবারের দাবি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। মেয়েটি কোথায় আছে—এ নিয়ে তারা চরম উদ্বিগ্ন। রহিমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি তার...
220
মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি বেগমবাজার এলাকা থেকে রহিমা বেগম (১৪) নামের এক স্কুলছাত্রী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৭ দিন আগে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে থেকে সে আর ফিরে আসেনি।
নিখোঁজ রহিমা বেগমের পিতা রফিকুল ইসলাম ও মাতা শাহানা বেগমের বাড়ি গাইবান্ধা জেলায়। বর্তমানে তারা সিরাজদিখান উপজেলার খাসকান্দি বেগমবাজার এলাকায় ভাড়া থাকেন।
রহিমার বয়স ১৪ থেকে ১৫ বছর। পরিবারের দাবি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। মেয়েটি কোথায় আছে—এ নিয়ে তারা চরম উদ্বিগ্ন।
রহিমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নাম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে- ০১৮৩৫৫৩৮৮৯




