৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:১৫
মুন্সিগঞ্জে প্রেমের টানে প্রবাসীর স্ত্রী উধাও
খবরটি শেয়ার করুন:
106

মুন্সিগঞ্জ ১৫ ডিসেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে প্রেমের টানে দুই সন্তান রেখে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী উধাও হয়েছেন।

শুক্রবার মালয়েশিয়া প্রবাসী শামীম শেখের বাবা রুহুল আমিন শেখ টংগিবাড়ী থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। 

তিনি জানান, বৃহস্পতিবার শামীমের স্ত্রী ২৭ বছর বয়সী মুক্তা বেগম এক সন্তানকে বাসায় রেখে অপর সন্তান নিয়ে নয়ানন্দ মাদ্রাসায় যান। কিন্তু সেখান থেকে আর বাড়িতে ফেরেননি। পরে নয়ানন্দ মাদ্রাসার শিক্ষক মুক্তার সন্তানকে বাসায় দিয়ে যান।

রুহুল আমিন শেখ আরও জানান, মুক্তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে জানতে পারি মুক্তা বাড়ি থেকে ৩ ভরি সোনার অলংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে মুন্সিগঞ্জ সদর থানার খাসকান্দি গ্রামের সিকিম আলী শেখের ছেলে তাইজুল ইসলাম (২৫) নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছে।

বিষয়টি এলাকার ইউপি সদস্যদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ওসি শাহ আওলাদ হোসেন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা