মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রী কে গণধর্ষন
132

শেখ রাসেল, টঙ্গিবাড়ীঃ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর চিত্রকড়ায় এক মালেশিয়ার প্রবাসীর স্ত্রী ও ৪ সন্তানের জননীকে গণ-ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

১৫ মে রাত ১ টার দিকে টঙ্গিাবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চিত্রকড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে হাসাইল গ্রামের কাসেম মল্লিকের ছেলে বধুউজ্জামান (৩০), দশত্তর গ্রামের রফি হালদারে ছেলে জব্বার হালদার (৩৮) একই গ্রামের সাত্তার রাঢ়ীর ছেলে দেলোয়ার হোসেন রাঢী (৩৬) ও আক্কেল আলী শেখের ছেলে সেলিম শেখ (৩৫), চিত্রকড় গ্রামের তফি খানের ছেলে ফরুক খান (২৭) একই গ্রামের আলী হোসেন শেখের ছেলে আলফাজ শেখ (২৬) ও পাঁচগাও গ্রামের রশিদ মোল্লা শেখের ছেলে রিপন শেখ (৪৭) সহ ৭ জনকে আসামি করে বৃহস্পতিবার বিকালে টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার চিত্রকড় গ্রামে রাত ১ টার দিকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল বসতঘরের পাঠখড়ির বেড়া খুলে ভিতরে ডুকে মুখ বেধে পালাক্রমে ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায়। পরে শারমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শারমিনকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিতা নারী বলেন, “ধর্ষক হাসাইল গ্রামের কাসেম মল্লিকের ছেলে বদিউজ্জামান দীর্ঘ একবছর যাবত আমাকে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে আসছে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে আমাকে ও আমার ৪ সন্তানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন।”

এ বিষয়ে মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে ধর্ষিতা নারী ৭ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ