মুন্সিগঞ্জে থিয়েটার সার্কেলের রাসপূর্ণিমায় লালন সন্ধ্যা
মুন্সিগঞ্জ, ৩০ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রাসপূর্ণিমা উপলক্ষ্যে লালন সন্ধ্যার আয়োজন করেছে মুন্সিগঞ্জের থিয়েটার সার্কেল।
সোমবার সন্ধ্যা ৭ টায় মুন্সিগঞ্জের মালপাড়া সংগীত একাডেমিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনটি থিয়েটার সার্কেলের ফেসবুক পেইজ থেকেও সরাসরি সম্প্রচার করা হয়।
থিয়েটার সার্কেলের সভাপতি নাট্যকার, নির্দেশক, কন্ঠশিল্পী শিশির রহমান বলেন, পুরো আয়োজনটিতে লালনের গানের মধ্য দিয়ে রাসপূর্ণিমা উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সাঁইজির গান ও লালন ভাবনার চর্চা করা।
থিয়েটার সার্কেল এ ধরণের আয়োজন প্রথমবার করেছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক নাট্য ও কণ্ঠশিল্পী সুদীপ দাস বলেন বলেন, মুন্সিগঞ্জে লালনের আখড়ায় তো রাসপূর্ণিমা উদযাপিত হয়। আমরা এবারই প্রথম এমন আয়োজন শুরু করেছি। আমাদের এই আয়োজনটিতে থিয়েটার সার্কেলের সদস্য ছাড়াও গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী শিশির রহমান, অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমান উল্লাহ, সুদীপ দাস, সালাহ উদ্দীন বাবুল, ম্যাথিন দাস, বাউল জাহাঙ্গর নাহিয়ান রহমান।
পাশাপাশি জেলার অন্যান্য শিল্পীরাও গান পরিবেশন করেছে।
এই অনুষ্ঠানের সার্বিকভাবে দায়িত্ব ছিলেন দলের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মাসফিক শিহাব, সালাহ উদ্দিন বাবুল, শরীফ মাহমুদ, আশরাফ আলী।









