মুন্সিগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
মুন্সিগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। কর অঞ্চল নারায়ণগঞ্জের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আয়কর মেলার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস। নারায়ণগঞ্জ অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সায়লা ফারজানা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। সভায় আরো বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন। মেলা উপলক্ষে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১২-১৩টি স্টল বসানো হয়েছে।
১৯৫
মুন্সিগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।
কর অঞ্চল নারায়ণগঞ্জের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আয়কর মেলার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস।
নারায়ণগঞ্জ অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সায়লা ফারজানা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।
সভায় আরো বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন।
মেলা উপলক্ষে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১২-১৩টি স্টল বসানো হয়েছে।









