মুন্সিগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের লৌহজংয়ে তালতলা-ডহুরী খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শান্ত বেপারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নুরপুর এলাকায় খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এর আগে শনিবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ ছিলেন তিনি। লৌহজং ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেন। এলাকাবাসী জানায়, মৃত শান্ত বেপারী স্নায়ুবিক রোগে আক্রান্ত ছিলেন।
140
মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে তালতলা-ডহুরী খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শান্ত বেপারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার সকাল ১০ টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নুরপুর এলাকায় খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এর আগে শনিবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ ছিলেন তিনি।
লৌহজং ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, মৃত শান্ত বেপারী স্নায়ুবিক রোগে আক্রান্ত ছিলেন।









