মুন্সিগঞ্জে কাল ৩ ঘন্টা গ্যাস থাকবে না, শুক্রবার ১৩ ঘন্টা
435

মুন্সিগঞ্জ, ২২ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামীকাল বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে শুরু করে মুন্সিগঞ্জ সদরসহ আশপাশের এলাকাগুলোতে তিতাস গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া আগামী শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৩ ঘন্টা উল্লেখিত এলাকা অর্থাৎ পঞ্চবটি থেকে শুরু করে কাশিপুর, ‍মুক্তারপুর ও মুন্সিগঞ্জ সদরের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ তিতাস গ্যাস কতৃপক্ষের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম আমার বিক্রমপুরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস লাইন সংস্কারের জন্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ