২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:০২
মুন্সিগঞ্জে এসে পথ হারিয়ে ফেলেছেন এক মাদ্রাসা ছাত্রী, পরিবারে ফেরার আকুতি
খবরটি শেয়ার করুন:
257

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সুনামগঞ্জ জেলা থেকে মুন্সিগঞ্জে এসে পথ হারিয়ে ফেলেছেন মুক্তা মনি (১৩) নামের এক কিশোরী। তবে পরিবারের কারও সাথে যোগাযোগের নাম্বার না থাকায় তার অবস্থান এখন মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের মদিনা বাজারে।

পরিবার বা মাদ্রাসার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে না পারায় কিশোরীটিকে খুঁজে পেতে দ্রুত সহায়তা কামনা করেছে স্থানীয় মদিনা বাজার কমিটি।

জানা যায়, উদ্ধারকৃত মেয়েটিকে গতকাল মঙ্গলবার রাতে মদিনা বাজারে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে। এসময় সে জানায় যে, ধলাগাও এলাকার একটি মাদ্রাসায় সে পড়াশোনা করে।

তবে মাদ্রাসার নাম বলতে না পারায় রাতেই তাকে পাশের একটি মহিলা মাদ্রাসায় নিয়ে রাখা হয়। এখনো তার অবস্থান সেখানে। স্থানীয়রা মেয়েটিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

উদ্ধারকৃত মুক্তা মনি সুনামগঞ্জ জেলার বার্ডগাঁও এলাকার মাইজপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাচ্চু মিয়া, সৎ-বাবা আলামিন, মা বেগমা এবং নানার নাম তাজু ইসলাম।

যদি কোনো ব্যক্তি মুক্তা মনিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো খোঁজ দিতে পারেন, তবে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: মদিনা বাজার কমিটি, মো. বিপ্লব মাদবর-০১৯২৭-০৯২৪০১