মুন্সিগঞ্জে অস্র ও গুলি সহ অাটক ১
মুন্সিগঞ্জে রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখের ঘনিষ্ঠ সাইফুল কে অস্ত্র ও গুলি সহ অাটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরের দিকে ছাত্রলীগের নেতা ও ‘উঠতি সন্ত্রাসী’ সাইফুল ইসলামকে (২৪) উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের গুহপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাইফুল সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। তবে এ কমিটির মেয়াদ নেই।
স্থানীয় ব্যাক্তিরা জানিয়েছেন, সাইফুল অবৈধ অস্র বহন করে চেয়ারম্যান বাচ্চু কে বিভিন্ন সময়ে প্রটেকশন দেন। তবে চেয়ারম্যানের এ বিষয়ে মাথাব্যথা নেই।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
পরে সাইফুলকে নিয়ে পুলিশ আরো অভিযান চালায়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, আগের কমিটি অনুমোদনে সাইফুল উপজেলা ছাত্রলীগের পদে আছেন। তবে বর্তমান ছাত্রলীগ নেতৃত্ব এর দায়ভার নেবে না। ব্যক্তির অপরাধের দায় সংগঠনের নয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, ‘সাইফুলকে পুলিশ ধরেছে বলে শুনেছি। তবে এর দায় ছাত্রলীগ নেবে না। অস্ত্রধারী, সন্ত্রাসীদের ছাত্রলীগে ঠাঁই হবে না।’









