১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:১০
মুন্সিগঞ্জে অভিযানে ৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি মাছ উদ্ধার, দুইজনকে কারাদণ্ড
খবরটি শেয়ার করুন:
165

মুন্সিগঞ্জ, ১১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ‘মা ইলিশ রক্ষা’য় পৃথক অভিযানে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ৪০ কেজি মাছ উদ্ধার হয়েছে। এসময় দুই জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ১লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৩০ কেজি ইলিশ উদ্ধার করে এতিমখানায় প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সিগঞ্জ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মুন্সিগঞ্জ সদর, পুলিশ লাইন্স ও সদর থানা এবং নৌ পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়াও শুক্রবার মধ্যরাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ৪ জন জেলেকে প্রায় ১০ কেজি ইলিশ মাছ ও আনুমানিক ৪ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়। আটককৃতদের ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।