মুন্সিগঞ্জে অনুমোদন না থাকায় ৩টি গরুর হাট উঠিয়ে দিলো প্রশাসন
মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুমোদন না নিয়ে অবৈধভাবে পশুর হাট বসানোয় ৩টি গরুর হাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, উপজেলার হাসাড়া ও ষোলঘর এলাকায় গতকাল দুইটি ও আজ সকালে গাদিঘাট এলাকায় একটি অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। কোথাও অবৈধভাবে হাট বসতে দেয়া হবে না। প্রশাসন তৎপর রয়েছে। জানা যায়, শ্রীনগর উপজেলায় এবছর জেলা প্রশাসন ৫টি গরুর হাটের অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী ৫টি পশুর হাটের বাইরে অন্য কোন পশুরহাট বসানো যাবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
83
মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুমোদন না নিয়ে অবৈধভাবে পশুর হাট বসানোয় ৩টি গরুর হাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, উপজেলার হাসাড়া ও ষোলঘর এলাকায় গতকাল দুইটি ও আজ সকালে গাদিঘাট এলাকায় একটি অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। কোথাও অবৈধভাবে হাট বসতে দেয়া হবে না। প্রশাসন তৎপর রয়েছে।
জানা যায়, শ্রীনগর উপজেলায় এবছর জেলা প্রশাসন ৫টি গরুর হাটের অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী ৫টি পশুর হাটের বাইরে অন্য কোন পশুরহাট বসানো যাবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


