মুন্সিগঞ্জে অদ্ভুত রোগে আক্রান্ত মনির সকলের সাহায্য চাইলেন
২১১

নাম মনির হোসেন (৩৫)। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুমারখালী গ্রামের বাসিন্দা। ভিক্ষাবৃত্তি করেই সংসার চলে তাঁর। দীর্ঘদিন ধরে ভুগছেন বিরল রোগে। মুখমণ্ডলে অসংখ্য শিকড়ের মতো অতিরিক্ত মাংস বেরিয়ে গেছে।

আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদকর্মীদের দ্বারস্থ হন বিরল রোগে আক্রান্ত মনির।

মনির জানান, চিকিৎসরা এই রোগটির নাম জানিয়েছে নিউরোফিব্রোমা। তিনি দীর্ঘ ১২ বছর ধরে এই রোগে ভুগছেন। তিনি এই রোগ থেকে মুক্তি পেতে চান। ১০ বছর আগে একবার তাঁর মুখমণ্ডলে অপারেশন করা হলেও মুক্তি মেলেনি। এরই মধ্যে এই রোগের কারণে বাম চোখের আলো হারিয়েছেন তিনি। দীর্ঘদিনের দাম্পত্য জীবন এখন বিষাদে পরিণত হয়েছে।

মনির জানান, এই রোগ থেকে মুক্তি পেতে হলে ঝুলে থাকা চামড়া অপসারণের জন্য অস্ত্রোপচার করতে হবে। এ জন্য লাগবে পাঁচ লাখ টাকা।

রোগ থেকে মুক্তি পেতে মনির সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

ঢাকা ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. অঞ্জন চন্দ্র কর্মকার জানান, রোগটি স্নায়ুর সঙ্গে সম্পর্কিত। নিরাময়ের সম্ভাবনা খুব। অস্ত্রোপচার করতে হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ