মুন্সিগঞ্জের রামপালে ৫০ বোতল ফেনসিডিলের বিকল্প সিরাপসহ গ্রেপ্তার যুবক
মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের রামপালে অভিযান চালিয়ে ফেন্সিডিল জাতীয় উইনক্রেক্স সিরাপের ৫০ বোতলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাঠাঁলতলা বাজার এলাকায় নাসির টেলিকমের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল রানা (২৯)। তিনি যশোর কোতোয়ালি থানার ভেকুটিয়া খোলাডাঙ্গা এলাকার জামাল হোসেনের ছেলে। জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৬
মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপালে অভিযান চালিয়ে ফেন্সিডিল জাতীয় উইনক্রেক্স সিরাপের ৫০ বোতলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাঠাঁলতলা বাজার এলাকায় নাসির টেলিকমের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল রানা (২৯)। তিনি যশোর কোতোয়ালি থানার ভেকুটিয়া খোলাডাঙ্গা এলাকার জামাল হোসেনের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









