১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৩৯
মুন্সিগঞ্জের চরাঞ্চলে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪
খবরটি শেয়ার করুন:
58

মুন্সিগঞ্জ, ২১ জুলাই ২০২৩,  নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে চরকেওয়ার ইউনিয়নের শেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হাজেরা বেগম ও অঞ্জনাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহত জাহাঙ্গীর হোসেন, ইকবাল হোসেন, ইমন, আজিজ মোল্লা, রোজিনা, সায়েমা, নূপুর, রশিদ মোল্লা, আব্দুল রউফ, মনু ভূইঁয়া, জাহানারা ও শাহজামাল মোল্লা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেরকান্দি গ্রামের জাহাঙ্গীর ও রশিদ মোল্লা মধ্যে পাওনা টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাহাঙ্গীর পক্ষেল আজিজ মোল্লার স্ত্রী হাজেরা বেগম ও তার মেয়ে অঞ্জনাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীর পক্ষের ৯ জন ও রশিদ মোল্লা পক্ষের ৫ জন আহত হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে উভয় পক্ষ।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি টাকা পয়সার লেনদেন নিয়ে মারামারি হয়েছে। থানায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা