মুন্সিগঞ্জের আলোচিত গোয়ালীমান্দ্রা থেকে ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ ঝর্না বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা সাকিনস্থ শহীদ মিনারের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঝর্না বেগম লৌহজং উপজেলার খড়িয়া এলাকার বাসিন্দা। তিনি পারভেজ হোসেনের স্ত্রী। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডিবির এসআই (নি.) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় ঝর্না বেগমকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসপি জানান,...
7
মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ ঝর্না বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা সাকিনস্থ শহীদ মিনারের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ঝর্না বেগম লৌহজং উপজেলার খড়িয়া এলাকার বাসিন্দা। তিনি পারভেজ হোসেনের স্ত্রী।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডিবির এসআই (নি.) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় ঝর্না বেগমকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এসপি জানান, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









