ভোররাতে পাইপগান-কার্তুজ নিয়ে হেটে যাচ্ছিলো দুই যুবক, হাতেনাতে ধরলো ডিবি
287

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট সংলগ্ন খাসকান্দি এলাকায় পাইপগান-কার্তুজ ও ক্রিসসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তোফাজ্জল মোল্লা (২৫) পূর্ব শিলমন্দি পাচঘড়িয়াকান্দি জসিমনগর এলাকার ফিরোজ মোল্লার পুত্র ও সিফাত বেপারী (২৫) রমজানবেগ এলাকার মনির হোসেন বেপারীর পুত্র।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ডিবির উপপরিদর্শক রাশেদ মুন্সি তার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মুন্সীরহাট খাসকান্দি রোডস্থ মেহেদী এন্টারপ্রাইজ এর সামনে রাস্তার উপর ২ জন ব্যক্তিকে হেটে যাওয়া অবস্থায় দেখে সন্দেহ হলে তাদের আটক করে দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২ টি কার্তুজ, ৩টি ক্রিস উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পরে অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলো জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সুনির্দিষ্ট কোন তথ্য দেয়নি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ