ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিনের চিকিৎসা বন্ধ, সহায়তার আবেদন পরিবারের
মুন্সিগঞ্জ, ৩০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও গ্রামের ইয়াসমিন আক্তার দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করা ইয়াসমিনের চিকিৎসা খরচ চালানো এখন তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, ইয়াসমিন আক্তারের পিতা ইয়াসিন মাদবর। প্রায় এক মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন তিনি। তবে অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ হওয়ার পথে।
তারা জানান, তিন বছর আগে ইয়াসমিনের স্বামী মারা যান। এরপর দুই সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। অসুস্থতার কারণে বর্তমানে স্বাভাবিক কাজকর্মও করতে পারছেন না। চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাননি বলে জানিয়েছেন স্বজনরা।
অসুস্থ ইয়াসমিন আক্তারের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর জন্য:
বিকাশ: ০১৯৪৭২২০১০৫
নগদ: ০১৯৯০৬৬১৪০১
(সহায়তা দেওয়ার আগে সরেজমিনে যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।)









