বিক্রমপুরের ‘রাজাবাহাদুর’ এখন হাটে, দাম চাইছেন ৭ লাখ
[addtoany]
204

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৫, অধীর রাজবংশী, শ্রীনগর (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও কেদারপুর হাটে উঠেছে রাজাবাহাদুর নামের এক বিশাল আকৃতির কোরবানির গরু। গরুটির ওজন প্রায় ১ হাজার কেজি।

রাজকীয় এই গরুটি লালন-পালন করেছেন খামারি রতন হাওলাদার। মাত্র ৮ মাস বয়সে সামিয়া গ্রুপ ফার্মের কর্ণধার আজাহার মোল্লাহ ও কামরুল মোল্লাহর কাছ থেকে গরুটি এনে আদর-যত্নে বড় করেছেন তিনি।

বর্তমানে রাজাবাহাদুরের বয়স ৩ বছর ৩ মাস। প্রতিদিন তার খাদ্যতালিকায় থাকে ২টি আপেল, কলা, কাঁচা ঘাস, কুড়া ও ভুসি।

খামারি রতন হাওলাদার বলেন, ‘গরুটাকে এমনভাবে খাওয়াইছি, আমি মনে করি দাম কম হলেও আমার খরচ উঠে আসবে না।’

রতন হাওলাদার গরুটির দাম চাইছেন হয়েছে ৭ লাখ টাকা। কেউ একজন ৫ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছেন। তবে তার প্রত্যাশা, আরও ভালো দামে বিক্রি হবে এটি।

গরুর নাম রাখা নিয়ে রতন বলেন, ‘ছোট থাকতে আমার শরীরের সাথে লেপ্টে থাকতো, আদর করে নাম রেখেছিলাম ‘রাজাবাহাদুর’। ওকে যেন একটা পরিবারের সদস্যের মতোই বড় করেছি।’

সোমবার হাটে আনা হয়েছে রাজাবাহাদুরকে। বিক্রির আগ পর্যন্ত হাটেই থাকবে গরুটি। হাটে আগত দর্শনার্থীরা রাজাবাহাদুরকে ঘিরে আগ্রহ ও বিস্ময় নিয়ে ভিড় করছেন।