পুলিশের উদ্যোগে মুন্সিগঞ্জে বন্যার্ত বেদেদের মাঝে ত্রাণ বিতরণ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রার বেদেপল্লীর ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেছে মুন্সিগঞ্জ পুলিশ প্রশাসন। রোববার বিকেল ৫টায় পুলিশ সদর দপ্তরের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ত্রাণ সামগ্রী বিতরণ করে। ২০০ পরিবারের মধ্যে চাল, ডাল, বিস্কুট, চিড়া, গুড়, পানি, তেল ও ওষুধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (সদর দপ্তর) হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও এএসপি সার্কেল কাউসার রিজভি কোরায়েশি প্রমুখ।
119
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রার বেদেপল্লীর ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেছে মুন্সিগঞ্জ পুলিশ প্রশাসন।
রোববার বিকেল ৫টায় পুলিশ সদর দপ্তরের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ত্রাণ সামগ্রী বিতরণ করে। ২০০ পরিবারের মধ্যে চাল, ডাল, বিস্কুট, চিড়া, গুড়, পানি, তেল ও ওষুধ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (সদর দপ্তর) হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও এএসপি সার্কেল কাউসার রিজভি কোরায়েশি প্রমুখ।





