পালিয়ে যাবেন প্রভা!
শামীম জামানের পরিচালনায় বোকা খোকা নামের একটি নাটকে অভিনয় করলেন প্রভা। নাটকে সহজ সরল বোকা খোকার হাত ধরে পালিয়ে যেতে দেখা যাবে প্রভাকে।
গ্রামের সহজ সরল ছেলে খোকা । সহজ সরল বলে সবাই তাকে বোকা খোকা বলে ডাকে । খোকা খুব রসগোল্লা খেতে পছন্দ করে । রসগোল্লা খাওয়ার কথা বলে নানা কাজ করানো হয় বোকা খোক কে দিয়ে । ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্ট বুদ্ধি থাকে । সে খোকা কে রসগোল্লা খাওয়ার কথা বলে জব ‘র কাছে একটা ঠিঠি দিতে বলে ।সেই চিঠি দিতে গিয়ে বোকা খোকা নানা ভাবে শায়েস্তা হয় ।
এদিকে জবা যে বোকা খোকাকে পছন্দ করে সেটা বোকা খোকা বুঝতে পারেনা । ফটিক জাবাকে বিয়ে করার জন্য নানা পায়তারা শুরু করে এক সময় ফটিক জবার ভাইকে নানান লোভ দেখাতে শুরু করে । সেই লোভে জবার ভাই ফটিক কে বিয়ে করতে নানান ভাবে অত্যাচার শুরু করে । শুরু হয় নাটকের ক্লাইমেক্স। জবার ভাই আর ফটিকের নির্মমতায় এক সময় জবা আর বোকা খোকা গ্রাম ছেড়ে পালিয়ে যায় ।
নাটকটিতে প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে। নাটকটি আরটিভিতে ঈদের ৫ম দিন রাত ৯: ২০ মিনিটে প্রচারিত হবে।


