২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:১৬
নাশকতার অাশন্কায় মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অাটক
খবরটি শেয়ার করুন:
57

মুন্সীগঞ্জর জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আওয়াল জিহাদীকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে তাঁর নিজ বাড়ি সিরাজদিখানের মালখানগর হতে গ্রেপ্তার করা হয়। সে মালখানগর গ্রামের মৃত লতিফ মুন্সির ছেলে।

সিরাজদিখান থানার এসআই আমিনুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় জেলা জামায়াতের নায়েবে আমীরকে গ্রেপ্তার করে গতকাল শনিবার মুন্সীগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।

তাঁর বিরুদ্ধে সিরাজদিখান থানায় নাশকতার মামলা হয়েছে।