২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:১৬
আগামী শনিবার গান গাইতে মুন্সিগঞ্জে আসছেন আর্কের হাসান
খবরটি শেয়ার করুন:
767

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আগামী শনিবার (১৫ নভেম্বর) বিকালে মুন্সিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী কমর উদ্দিন (কে.কে.) গভ. ইনস্টিটিউশনের পুনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আসছেন আর্ক ব্যান্ড দলের সদস্য হাসানুর রহমান।

অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এফ রহমান ভুটান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, (কে.কে.) গভ. ইনস্টিটিউশনের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৪ সাল পর্যন্ত এসএসসি উত্তীর্ণ প্রাক্তন প্রায় এক হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সূচি অনুযায়ী, সকাল ৮টায় রেজিষ্ট্রেশন এর মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। দিনব্যাপী নানা আয়োজনের পরে বিকাল সাড়ে ৫টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আরও পারফরম্যান্স করার কথা রয়েছে সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরবের।