ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে সহ সভাপতি মুন্সিগঞ্জের আশিকুর রহমান রিফাত
32

মুন্সিগঞ্জ, ৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি মুন্সিগঞ্জের আশিকুর রহমান রিফাত

ঢাকা মহানগর উত্তর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মুন্সিগঞ্জের কৃতি শিক্ষার্থী ও তরুণ রাজনৈতিক কর্মী আশিকুর রহমান রিফাত।

জানা গেছে, রিফাতের শিক্ষাজীবন শুরু হয় কবি নজরুল সরকারি কলেজ-এ, যেখানে তিনি ২০১৪-২০১৫ সেশনে অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি সম্পন্ন করেন ২০২২ সালে। বর্তমানে একই বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জনের লক্ষ্যে অধ্যয়নরত আছেন।

রাজনৈতিক জীবনে তিনি ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা যায়। বিশেষ করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণের কারণে ২০১৮ সালে বনানী ও গুলশান থানায় একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হন তিনি।

ব্যক্তিগত জীবনে আশিকুর রহমান রিফাত মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানকা দালালপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা হাজী মোঃ নূরুল হক একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত।

নিজের লক্ষ্য সম্পর্কে রিফাত বলেন, “দেশ পরিচালনায় যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুস্থ গণতান্ত্রিক চর্চার জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।”

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ