ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ, টাকা-মোবাইল লুট!
140

মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় দেশীয় অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ করেছেন আব্দুল মোতালেব নামের এক গাড়িচালক।

তার দাবি, এসময় ২৬ হাজার নগদ টাকা ও তার ব্যবহৃত স্মার্টফোনটি নিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি জানান, আজ সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল মোতালেব বলেন, ঢাকা থেকে দুইজন যাত্রীসহ ফেনীর দিকে যাচ্ছিলাম। এসময় গাড়ি ‘ওভারহিট’ হওয়ায় হাইওয়েতে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে কিছুটা সামনে গিয়ে দাড়ালে দুই ব্যক্তি অতর্কিতভাবে এসে ধারালে ছুরির মুখে আমার কাছে থাকা ২৬ হাজার ৬০০ টাকা ও আমার ব্যবহৃত স্মার্টফোনটি নিয়ে নেয়। পরে রেস্টুরেন্ট কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, মহাসড়কে একটি প্রাইভেটকার সমস্যায় পড়েছে শুনে আমরা সেখানে যাই। তবে চালকের কথাবার্তা সন্দেহজনক মনে হয়েছে। ওই এলাকাটি জনবহুল। সেখানে এ ধরনের ঘটনা ঘটার কথা না। তারপরও তার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তীতে ওই চালক প্রাইভেটকারটি চালিয়ে গন্তব্যের দিকে চলে গেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ