ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনীর তল্লাশি অভিযান
মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ায় দিনভর তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে চেকপোস্ট বসিয়ে এ কার্যক্রম চালায় গজারিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এসময় যেসব মোটর সাইকেল ও গণপরিবহনগুলোর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তাৎক্ষণিক ভাবে সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। গজারিয়া সেনা ক্যাম্পের জনস্বার্থে এ ধরনের উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন যাত্রী সাধারণরা। যাত্রীদের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গজারিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
99
মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ায় দিনভর তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে চেকপোস্ট বসিয়ে এ কার্যক্রম চালায় গজারিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।
এসময় যেসব মোটর সাইকেল ও গণপরিবহনগুলোর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তাৎক্ষণিক ভাবে সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
গজারিয়া সেনা ক্যাম্পের জনস্বার্থে এ ধরনের উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন যাত্রী সাধারণরা।
যাত্রীদের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গজারিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।


