জেলা পরিষদ নির্বাচন; মুন্সিগঞ্জে অাওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী মহিউদ্দিন
২২৪

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৬১টি জেলার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী মুন্সিগঞ্জে অাওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী বর্তমান জেলা প্রশাসক ও জেলা অাওয়ামীলীগের সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মহিউদ্দিন অাহমেদ।

এদিকে, ওবায়দুল কাদের জানান, জেলা পরিষদ সদস্যদের সমর্থন দেবে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা। স্থানীয় পর্যায়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ