চীনে হতে যাচ্ছে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের ত্রিপক্ষীয় ঐতিহাসিক বৈঠক
চীনে হতে যাচ্ছে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের ত্রিপক্ষীয় ঐতিহাসিক বৈঠক
২৯

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এক ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে মূলত উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। ট্রাম্প বর্তমান চুক্তির পরিবর্তে একটি নতুন ও উন্নত চুক্তি করতে চান, যার মধ্যে চীনকেও অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন।

মার্কিন কর্মকর্তার মতে, পারমাণবিক নিরস্ত্রীকরণ ছাড়াও উত্তর কোরিয়া এবং ইরান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে ইউক্রেন সংকট নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এপি ও রয়টার্সকে জানিয়েছেন, এই ত্রিপক্ষীয় আলোচনার পর তাৎক্ষণিকভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই। তবে এই সফর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র হ্রাসে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ