চীনে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি
চীনে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি
২৮

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। তিনি জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন।

বৈঠকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি গত ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো বর্তমানে নিয়মনীতির আওতামুক্ত রয়েছে। ট্রাম্প বর্তমান চুক্তির পরিবর্তে এমন একটি উন্নত চুক্তি করতে চান, যার অন্তর্ভুক্ত থাকবে চীন।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাসের পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই আলোচনার পর তাৎক্ষণিকভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

অলিভিয়া ওয়েলস আরও জানান, এশিয়ার এই সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ