ঘন কুয়াশায় শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ
রুবেল ইসলামঃ
পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরী সার্ভিস বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোররাত ৩টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ৮টায় ফেরী চলাচল বন্ধ রয়েছে।এতে করে উভয় ফেরীঘাটে যানজটে ও নৌরুটের মাঝপদ্মায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের যাত্রীরা।এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ৮টায় শিমুলিয়া ঘাটে ২শত পণ্যবাহী ট্রাকসহ সব মিলিয়ে ৩শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদিদন ।
এদিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানাহন নিয়ে দুটি রো রো ফেরী সহ মোট ৬/৭টি ফেরী নোঙরে রয়েছে। অপরদিকে ফুললোড অবস্থায় যাত্রী ও যানবাহন নিয়ে উভয় ফেরীঘাটে ২টি করে মোট ৪টি ফেরী পন্টুনে ভেড়ানো রয়েছে।পরবর্তীতে কুয়াশা কেটে গেলে শিমুলিয়া ও কাওড়াকান্দি থেকে পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি ফেরী কর্তৃপক্ষ ।
শিমুলিয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদ্দিন ও মেরিন অফিসার মো: শাজাহান জানান, মঙ্গলবার ভোররাত ৩টা থেকে নৌরুটের পুরো এলাকা কুয়াশার চাঁদরে এতটাই ঢাকা পড়েছে যে এ সময় ফেরী চালকেরা নৌরুটের ১ফুট অদূরেও দিক-মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছিল না। তাই দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরী চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ফেরী চালকরা।





