গজারিয়ায় হাতির কবলে পড়ে প্রাইভেটকার যাত্রী আহত
২১০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পালিত হাতির কবলে পড়ে ৫ প্রাইভেটারকার যাত্রী আহত হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত প্রাইভেটকার চালক মামুন (৩০), যাত্রী ইকবাল (২৮), সাখাওয়াত হোসেনসহ (২৯) অপর আহতদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিকেলে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়রী রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে ৩টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি নোহা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-চ ১৫-০১৮৩) গজারিয়ার বাটেরচর নামক এলাকায় পৌছলে মহাসড়কে পালিত হাতি দেখতে পেয়ে চালক তার গাড়ীর গতি কমিয়ে দেয়। এ সময় পালিত হাতিটি তার শুর দিয়ে গাড়ীতে থাকা যাত্রীদের কাছে টাকা দাবী করেন। এতে যাত্রীরা টাকা দিতে বিলম্ব করলে পালিত হাতিটি তার শুর দিয়ে নোয়া গাড়ীটিকে উল্টে মহাসড়কের উপরে ফেলে দেন। এতে গাড়ীতে থাকা চালকসহ ৮ যাত্রী আহত হয়।

গজারিয়া থানার এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ