২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:২৮
কাল টানা ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদরের ২৬ এলাকায়
খবরটি শেয়ার করুন:
1131

মুন্সিগঞ্জ, ৩০ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আগামীকাল শুক্রবার  (৩১ অক্টোবর ) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ ঘন্টা মুন্সিগঞ্জ সদরের ২৬ টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, মুন্সিগঞ্জ জোনাল ৩৩ কেভি ফিডারের রাইট অব অয়ে কাজের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- 

মুক্তারপুর ফেরী ঘাট, নয়াগাঁও, মিরেশ্বর, বাগবাড়ি, গোসাইবাগ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ফায়ার সার্ভিস, পুলিশ লাইনস্, সদর উপজেলা পরিষদ এরিয়া, ইদ্রাকপুর, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, বাগমামুদালীপাড়া, সুপার মার্কেট, পৌর মার্কেট, মুন্সিগঞ্জ সদর থানা, মালপাড়া, জমিদারপাড়া, মুন্সিগঞ্জ বাজার, কাচারি মার্কেট, মসজিদ মার্কেট, খালইষ্ট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, পাঁচঘরিয়াকান্দি মোল্লারচরসহ তৎসংলগ্ন এলাকা।