করোনায় দিনমজুরের মৃত্যু, পরিবারের পাশে বিএনপি
মুন্সিগঞ্জ, ৬ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় লকডাউনে কাজ না থাকায় সন্তানদের খাবার যোগার করতে না পেরে আত্মহত্যা করা দিনমজুর দ্বীন ইসলামের পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে সদর উপজেলার চর মুক্তারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ দীন ইসলামের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, করোনার কারনে লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের খাবার যোগার করতে না পেরে দ্বীন ইসলাম (২৫) নামের দিনমজুর রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত দ্বীন ইসলাম বরিশাল জেলার কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


