ঈদের সন্ধ্যায় মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জ, ২১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অটোরিকশার ব্যাটারি চুরির বিচার-সালিশকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম মোল্লা (২৯) সদর উপজেলার শিলইয়ের তমিজ উদ্দিন মোল্লার পুত্র। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চুরির সন্দেহে ওই যুবককে দীর্ঘদিন ধরে খুঁজছিলো একটি মহল। শনিবার সন্ধ্যায় তাকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করে তারা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
186
মুন্সিগঞ্জ, ২১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অটোরিকশার ব্যাটারি চুরির বিচার-সালিশকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম মোল্লা (২৯) সদর উপজেলার শিলইয়ের তমিজ উদ্দিন মোল্লার পুত্র।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চুরির সন্দেহে ওই যুবককে দীর্ঘদিন ধরে খুঁজছিলো একটি মহল। শনিবার সন্ধ্যায় তাকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করে তারা।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।


