ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
২০০

বিসিবি আয়োজিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে মুন্সিগঞ্জ জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়।

গতকাল মীরকাদিম পৌরসভাস্থ রিকাবি বাজার গ্রীন ওয়েলফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুন্সিগঞ্জ হাইস্কুলকে ১৮ রানে হারিয়ে শিরোপা জিতে হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়।

প্রথমে ব্যাট করে ১৭৯ রান সংগ্রহ করে হাজী আমজাদ আলী স্কুল। ওপেনার পরশ করেন সর্বোচ্চ ৬০ রান। এছাড়া মারুফের ব্যাট থেকে আসে ৩২ রান। জবাবে কবিরের ৪২ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস সত্ত্বেও ১৬১ রানে অলআউট হয় মুন্সিগঞ্জ হাইস্কুল।

মারুফ নেন ৫ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের মারুফ।

চ্যাম্পিয়ন হবার সুবাদে হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহা: হারুন অর রশিদ। এ সময় ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব জুনায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ