১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:৫৩
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের ৪ লাখ টাকার অর্থ সহায়তা কামরুজ্জামান রতনের
খবরটি শেয়ার করুন:
204

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৫, আজিজুল হক পার্থ, গজারিয়া (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ক্ষুদে ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. কামরুজ্জামান রতন।

আজ রোববার সকাল ১০টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দী বাজারে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল ও নগদ ৪ (চার) লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

সেখানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা কৃষক দলের আহবায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন, বিএনপি নেতা নুরুল আমিন সরকার, আ.মান্নান মিয়াজী, এবাদুল্লাহ হক, মুছা সরকার, উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গেল শনিবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।