হরগঙ্গায় ক্লাস ফাঁকি দিয়ে কেল্লা-চরকিশোরগঞ্জে কারা? খুঁজতে বের হলেন অধ্যক্ষ নিজেই
মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান করা শিক্ষার্থীদের খুঁজতে নিজেই অভিযানে নেমেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান খান। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) অধ্যক্ষের নেতৃত্বে কলেজের আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে শহরের মাঠপাড়া, কাচারি, ইদ্রাকপুর কেল্লা, স্টেডিয়াম ও চর কিশোরগঞ্জ এলাকায় তল্লাশি চালানো হয়। কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত না থেকে এসব এলাকায় অবস্থান করছে কি না, তা দেখতে অভিযান পরিচালনা করেন অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
৬৮
মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান করা শিক্ষার্থীদের খুঁজতে নিজেই অভিযানে নেমেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান খান।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) অধ্যক্ষের নেতৃত্বে কলেজের আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে শহরের মাঠপাড়া, কাচারি, ইদ্রাকপুর কেল্লা, স্টেডিয়াম ও চর কিশোরগঞ্জ এলাকায় তল্লাশি চালানো হয়। কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত না থেকে এসব এলাকায় অবস্থান করছে কি না, তা দেখতে অভিযান পরিচালনা করেন অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।









