হরগঙ্গা কলেজসহ মুন্সিগঞ্জের ১০ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা
মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজসহ জেলার ১০ ইউনিটে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গত ১২ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত ১০টি শাখা ইউনিটের কমিটি ঘোষণার পত্র আজ ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। পরে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম কমিটি প্রদানের তথ্য নিশ্চিত করেন।
সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের ৭৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে মো. আল-আমিন ইসলাম হৃদয়কে আহবায়ক, মো. পারভেজকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রোকনউদ্দৌলা রাফসান রাফিকে সদস্য সচিব করা হয়েছে। অন্য ৯টি ইউনিটের কমিটিতে কোন বিশেষ নোট না দেয়া হলেও এই কমিটির পত্রে ‘বি: দ্র:’ উল্লেখ করে লেখা হয়েছে- আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া প্রত্যেকটি কমিটিকেই আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।
বাকি ৯ ইউনিট হলো- লৌহজং সরকারি কলেজে সভাপতি তরিকুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক ফারহান শেখ। বলাই ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সভাপতি মো. সাইফুল ইসলাম মনজিল, সাধারণ সম্পাদক তাওহিদ। শ্রীনগর আদর্শ ডিগ্রি ও অনার্স কলেজে সভাপতি মো. আশরাফ হোসেন আসিফ, সাধারণ সম্পাদক উদয় আহমেদ, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক তানভীর হাসান কাজল। প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সভাপতি আদনান আহমেদ অভি, সাধারণ সম্পাদক মুসাব ইবনে উমাইর। টংগিবাড়ীর সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে সভাপতি সৃজন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাওলাদার। সিরাজদিখানের চিত্রকোট মডেল স্কুল এন্ড কলেজে সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার ইসলাম। সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে সভাপতি মেহেদি হাসান খান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজে মাহিম মাহামুদ ও সাধারণ সম্পাদক আবু-সুফিয়ান।





