সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
105

সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থানা আঙ্গিনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মোনাজাত করেন থানা মসজিদের পেশ ঈমান মো. সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তলিুকদার।

এএসপি সার্কেল (শ্রীনগর) সামসুজ্জামান বাবুর পরিচালনায় ও সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর মো. আজিম, সহকারি কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন, সদর থানা ওসি ইউনুচ আলী,  শ্রীনগর থানা ওসি সাহিদুর রহমান, ওসি ডিবি আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ